জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫
- মন্ত্রণালয়
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
- প্রকাশের তারিখ
- ৫ আগস্ট, ২০১৫
- সংগ্রহের তারিখ
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
রূপকল্প ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ৫ আগস্ট ২০১৫ ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫’ প্রকাশ করেছে। সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত, এনজিও ও সুশীল সমাজের জন্য নির্দেশনামূলক এ নীতিমালায় প্রযুক্তিভিত্তিক জনসেবা, দক্ষ জনবল ও আইসিটি খাতের উন্নয়নে ১০টি উদ্দেশ্য, ৫৪টি কৌশলগত বিষয় এবং ২৩৫টি করণীয় নির্ধারণ করা হয়েছে।